"ভাইয়া, মেডিকেলের textbook গুলো কি পড়া সম্ভব ? এত্ত কঠিন কঠিন বই কিভাবে পড়ব ? "
ফার্স্ট ইয়ারে Physiology সবচেয়ে পছন্দের সাবজেক্ট ছিলো আমার।
বউকে মাঝে মাঝে মজা করে বলি-
"মেডিকেল জীবনের প্রথম ভালোবাসা ছিলো Guyton। তারপরে তুমি"
অবশ্য এর পেছনে বেশ কিছু গল্প আছে। চিন্তাভাবনা আগে থেকেই ছিলো যে 'মেডিসিনে' ক্যারিয়ার গড়ব।
বাবার চাকরির সুবাদে শ্রদ্ধেয় ডা.কাজী তরিকুল ইসলাম স্যারের চেম্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। উনি আমাদের রাজশাহী মেডিকেল কলেজের সম্ভবত ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। খুব বেশি না ৪৯ বছরের সিনিয়র আরকি !
আজও মনে পড়ে -উনি আমাকে একটাই পরামর্শ দিয়েছিলেন...
"রেজওয়ান, চটি বই পড়লে পাশ হয়ে যাবে। কিন্তু তুমি মেইন বইটা পড়বা। "
মেডিকেলের কারিকুলাম যতটা বড় সময় ঠিক ততটাই কম। তার উপর টেক্সট বই পড়ে আইটেম দেওয়া তো এক প্রকার যুদ্ধ বলা চলে।
ক্লাসে স্যার-ম্যামরা সবসময় তাগাদা দিতেন।
"বই পড়বা তোমরা। বই না পড়লে কিন্তু হবে না ,বাবা। "
আসলেই কি পড়া সম্ভব ?
মজার বিষয়, পড়তে গিয়ে খেয়াল করলাম- আসলে অতটাও কঠিন না। আপনাকে তো আর সব তথ্য মুখস্থ করতে হচ্ছে না।
গল্পের মতো করে পড়বেন।
প্রশ্ন আসতে পারে , "সামনে কিছুদিন পরেই প্রফ। এখন তো আর পড়া সম্ভব না ভাইয়া "
হ্যা,তা ঠিক। কিন্তু ভাইভার আগে সময় পাবেন। আর সব টপিক দেখতে হবে এমন তো না। 3rd Term এর Clinical part টুকু দেখেন।
তাও দেখেন। পড়ার অভ্যাস তৈরি করেন। মেডিকেল লাইফে টেক্সটবই পড়ার অভ্যাসটা তৈরি করা জরুরি। Post graduation এ গেলে বিষয়টা অনুধাবন করতে পারবেন।
Best of luck juniors...



