সুজননগর,পাবনা।
বান্দার নাকি দুই মাসের বেশি সময় ধরে কাশি, সাথে জ্বর।
বেঁচে থাকার জন্য আমরা যেখানে অক্সিজেন নেই,সেখানে তিনি আরও এক ধাপ এগিয়ে ,প্রাণভরে Nicotine এর স্বাদ আস্বাদন করতেন নিয়মিত - যেন বুকের ভেতরের কোনো অদৃশ্য কষ্টকে ধোঁয়ার আড়ালে চাপা দেওয়ার মামুলি প্রচেষ্টা।
মাঝেমাঝে মনে হয় রোগের হিস্ট্রি নেওয়ার চেয়ে পুলিশের interrogation করাটাই বেশি সহজ বোধহয়।
"চাচা বিড়ি-সিগারেট খান নাকি?"
- না বাবা আগে খেতাম,ছেড়ে দিছি এখন।
"কতদিন আগে? "(কথার তীব্রতা শুনে ভাবলাম হয়তো অনেক আগেই ছেড়ে দিয়েছেন)
কিন্তু উত্তরে এলো...
- এইতো ২ মাসে আগে।
জানতাম ব্যটায় এমন কিছুই বলবে। উনার ভাষ্যমতে 10 packs/year (যদিও সংখ্যা বিশ্বাসযোগ্য ন্য) কাঁশির সাথে নাকি রক্তও আসতো মাঝে মধ্যে -অবশ্য এ কথা তিনি আমাকে প্রথমে বলেননি ।
যাই হোক,হাতে সময় অফুরন্ত ,আরো জিজ্ঞাসাবাদ করলাম।
ওনার সহধর্মিণী জানালেন ,"ওজন কমে যাচ্ছে বাবা।পাবনার নিকটস্থ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ভালো ছিলেন,এখন আবার সমস্যা দেখা দিচ্ছে"
জিজ্ঞাসা করলাম,
"চাচা,কাঁশি কখন হয়? বাড়ে কখন? "
- সারাদিনই কম বেশি থাকে বাবা
"কফ হয়? কফের সাথে কি রক্ত আসে?"
- না বাবা।সাধারণ কফ যেমন হয় না,ওইরকমই হয়।রক্ত আসে না
আরও কিছু প্রশ্ন করলাম।
ছোট্টো মাথায় অল্পস্বল্প জ্ঞান নিয়ে history সাজিয়ে আনার চেষ্টা করছি।ইতোমধ্যেই fever এর history নিয়ে যা বুঝলাম,
low grade fever with evening rise of temperature...
ব্যাস!
- ৩ সপ্তাহের বেশি কাশি সাথে weight loss
-low grade fever with evening rise of temperature
Directly ছোট্ট ব্রেইন সিগনাল দিলো, "মনে হয় TB(যক্ষা)ই হবে..."
একটা দুষ্টুমির কথা মনে পড়ে গেলো,
মেডিকেল লাইফের শুরুতেই যখন হাসপাতালে ঘুরাঘুরি করতাম,তখন অনেকেই কাগজ হাতেদৌঁড়ে এসে জিজ্ঞাসা করতো,
'স্যার কোনদিকে যাবো? ওমুক ওয়ার্ড টা কোনদিকে? '
এদিকে আমি মক্কেল কিছুই চিনিনা।আবার যেহেতু স্যার বলেছে ,নিজের ভাবটাও তখন ছাড়া যাবেনা।confidently বলেই দিতাম ওইদিকে যান।
এমনও হয়েছে মেডিসিন ওয়ার্ডের সামনে দাঁড়িয়েই না বুঝে রোগীকে বলে দিতাম মেডিসিন ওয়ার্ডটা এইদিকে না ওইদিকে..."
আজকাল রোগীও দেখছি তাই করছে। অবশ্য দোষ টা আমারও আছে - রোগীর হিস্ট্রিতে previous hospitalization details ,রিপোর্ট ,progress সবকিছু না দেখেই চিন্তা করা।
ব্যাটা আমাকে বলেই নাই তার কাঁশির সাথে রক্ত আসতো - haemoptysis (occasional) । prescription এ উল্লেখ ছিলো traxyl নামক মেডিসিন।
চেপে ধরলাম উনাকে- 'আগে বলেননি কেন? '
কোমল সুরে উত্তর এলো-
-বাবা,রক্ত তো আসতোই।এই কয়েকদিন হলো আসেনা।
যাক Test করতে দেওয়া হল-Baseline,CXR,Sputum culture.
In the mean time, Auscaltation এ হালকা crepitation এর মতো কিছু একটা শুনলাম মনে হলো,কি জানি? ছোট্ট ব্রেইন আবার ভুল কিছু শুনলো কি না!
পরদিন Report আসতেই দেখি যে-
ESR high (infection) সাথে platelet Count টাও ⬆️,
PCV ⬇️
এইদিকে sputum test negative।
মজার ব্যাপার X-Ray report ও আসল normal। পুরোই বোকা বনে গেলাম।
আর আগেই Bony tenderness পেয়েছিলাম।আধ্যাত্মিক লেভেলে চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করল -leukemia কিনা?
মস্তিষ্ক ততক্ষণে ক্লান্ত। ম্যাডাম এর সরণাপন্ন হলাম। X-ray report নরমাল আসলেও ফিল্ম এ কিছু consolidation মতো দেখা যাচ্ছে। অন্যান্য history মিলিয়ে রোগীকে HRCT (High resolution CT scan )দেওয়া হলো আরকি।
অবচেতন মন তখন long case এর একটা লাইন মনে করতে ব্যস্ত-
Ocassional hemoptysis.
X-Ray may be found normal
কোথায় পড়ছিলাম যেন? Bronchiectasis i guess
এইদিকে রোগীর স্ত্রী কিন্তু দিব্বি হাসিখুশি আছেন। খাওয়া দাওয়া শেষ করে জানালেন স্বামী আগের তুলনায় সুস্থতা বোধ করছেন।



