← All articles
ভোরের আলোয় হাসপাতালের বারান্দা আর পাশে সবুজ গাছ

আঙুলে কামড়

ঘড়ির কাঁটায় 4:30।
কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে।সারারাত ঘুম হয় নাই। ভাবলাম চোখটা হালকা বন্ধ করি।

কিন্তু পরক্ষণেই রোগীর লোক এসে হাজির।"স্যার স্যার,আমার ভাবী হাত-পা ছোটাছুটি করছে স্যার"।

ভর্তির কাগজে লেখা GAD(Generalized anxiety disorder).বেশ আজিব কিছিমের রোগ।

রোগী জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার দরুন অনেক সময় হাত-পা বেঁকে যায়,মুখের চোয়াল শক্ত হয়ে যায় কিংবা মনে হয় হাত-পা অসার হয়ে আসছে(মেকানিজম কমেন্টে দেওয়া থাকলো)।

সবচেয়ে বেশি দেখা যায়,বাংলায় যাকে বলি দাঁতি-লাগা।রোগীর দুই চোয়ালের দাঁত শক্ত হয়ে আঁটকে থাকে,খোলা যায়না।
যাই হোক,এই রোগীর ঘুম ঠিকঠাক হচ্ছেনা,অস্থির হয়ে আছে।আপাতত Halopid,Perkinil দিয়ে ম্যানেজ করার চিন্তা করলাম।

তবে ঝামেলা বাঁধলো অন্য জায়গায়।হঠাৎ রোগীর দাঁতি লেগে গেলো,Then একেবারে সেন্সলেস।সারাদিন নাকি কয়েকবার এমনটা হয়েছে।

Pain stimulus বা ব্যাথা দিলে রোগীর চোখ খোলার কথা। নাকের গোড়ায়,চোখের কোণা বরাবর জোরে চাপ দিলাম, supratrochlear nerve বরাবর আরকি।কয়েকবার চেষ্টার পরেও কাজ হলোনা।
কি করা যায়?

দেখি পাশে বেডের আরেকজন রোগী বুদ্ধি দিলো,"কেনি আঙ্গুলে কামড় দেন স্যার,ঠিক হয়ে যাবে"...

অল্পস্বল্প জ্ঞান আমার,এই আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি জানা ছিলোনা আমার।ইতস্তত বোধ করছিলাম।তাই বলে শেষমেষ মহিলা রোগীর হাতে কামড় দিবো?
নাহ,মানতে পারলাম না।

এইদিকে আমার অবস্থা দেখে পাশের বেডের ওই রোগী আর দেরি করলেন না।নিজে থেকেই উঠে এসে দিলেন এক কামড়।কয়েক সেকেন্ড এর মধ্যেই রোগীর দাঁতি ছুটে গেলো,চোখ খুলে ফেললো।

এ যেন পৃথিবীর নবম আশ্চর্য। যাই হোক,নিজেকে বুঝ দিলাম- "অনেক কিছু শেখার বাকি রেজওয়ান!!! "
কখনো ডক্টর দের থেকে,কখনো সিনিয়রদের থেকে, আবার কখনো বা রোগীদের থেকেও...

"বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র"